সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিডিনিউজ ও জাগোনিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবি ডিইউজের | চ্যানেল খুলনা

বিডিনিউজ ও জাগোনিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবি ডিইউজের

চ্যানেল খুলনা ডেস্কঃ চাল চুরির সংবাদ প্রকাশের জেরে ডিইউজের সদস্য জাগো নিউজ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় উদ্বেগ জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
গত ১৭ এপ্রিল, ২০২০ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় এই দুই সম্পাদকসহ ৪ জনের নামে মামলাটি দায়ের করা হয়।
বিবৃতিতে ডিইউজে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের কারণে কোনও ধরণের বিভ্রান্তি থাকলে কিংবা কোনও মহল ক্ষুব্ধ হলে তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রতিবাদ কিংবা ব্যাখা পাঠিয়ে প্রতিকার চাইতে পারে। এটাই প্রচলিত রীতি। কিন্তু তা না করে দু’টি প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পেপারের সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলা দায়ের করার অর্থ হচ্ছে স্বাধীন সাংবাদিকতার উপরে মনস্তাত্বিক চাপ সৃষ্টি করা।
ডিইউজের নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সংক্ষুব্দ ব্যক্তিরা প্রতিকার পেতে চাইলে বাংলাদেশ প্রেস কাউন্সিলেও অভিযোগ করতে পারতেন। কিন্ত তা পাশ কাটিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা করা হয়েছে, তা হয়রানির সামিল।
নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের শুরু থেকেই সাংবাদিকরা এই নিবর্তনমুলক আইনের প্রতিবাদ জানালে সরকারের তরফে তার অপপ্রয়োগ হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যেনতেন ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় এ ধরণের মামলা অহরহ দায়ের করার মধ্যদিয়ে সাংবাদিকদের নাজেহাল ও হয়রানী করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।