সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং আর নেই | চ্যানেল খুলনা

বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিএনএনের বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং। রোববার স্থানীয় সময় সকালে তার এ মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। খবর সিএনএনের।

খবরে বলা হয়, ল্যারি কিং ৬৩ বছর ধরে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার জীবনে তিনি হাজার হাজার মানুষের সাক্ষাৎকার নিয়েছেন।

তার সঞ্চালনায় ‘ল্যারি কিং লাইভ’ শিরোনামে গত ২৫ বছরেরও বেশি সময় ধরে সিএনএনে অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।

তারকাদের নিয়ে আলোচনা করতে করতে এক পযায়ে ল্যারি কিং নিজেই তারকা হয়ে ওঠেন। ‘ল্যারি কিং লাইভ’- নামের আলোচিত অনুষ্ঠান বাংলাদেশেও জনপ্রিয় হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।