খুলনা সরকারি বিএল কলেজের অ্যানামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসের প্রথমার্ধে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার (১০জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক সরকারি বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের সাবেক ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতার চৌধরী। সম্মানিত অতিথি ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল বাশার মোল্লা, বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: শামীম ও সাবেক শিক্ষার্থী নাজমুল হুদা চৌধুরী সাগর।
বক্তৃতা করেন বিভাগের, সাবেক শিক্ষার্থী সাংবাদিক সোহরাব হোসেন, নুরুল ইমাম খান, মাসুদ আলম গোলদার, জিএম মাসুম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথমবারের মতো এ আয়োজনকে ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে। মূল অনুষ্ঠানটি একটি বর্নাঢ্য আয়োজনে রূপ দেওয়ার জন্য সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করবে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন পর্ব চলবে।


