সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএইচবিএফসি’র শরীয়াহ্ ভিত্তিক গৃহায়ন বিনিয়োগ ব্যবস্থার উদ্বোধন | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি’র শরীয়াহ্ ভিত্তিক গৃহায়ন বিনিয়োগ ব্যবস্থার উদ্বোধন

গৃহ নির্মাণে ইসলামি শরীয়াহ্ ভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। শরীয়াহ্ সম্মত সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থার জনপ্রিয়তার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ‘মনজিল’ নামক গৃহ নির্মাণে বিনিয়োগ সংক্রান্ত একটি নতুন প্রোডাক্ট চালু করেছে। প্রোডাক্টটির শুভ উদ্বোধনী অনুষ্ঠান গত ২৫ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনস্থ বিএইচবিএফসি সদর দফতর ভবনে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)’র সচিব  শেখ মোহম্মদ সলীম উল্লাহ প্রোডাক্টির শুভ উদ্বোধন করেন। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্পোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, চেয়ারম্যান, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটি, বিএইচবিএফসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, এফআইডি’র ঊর্ধ্বতন নির্বাহী, কর্পোরেশনের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কর্পোরেশনের রুরাল এন্ড পেরি আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)-এর অর্থায়নে বিএইচবিএফসি’র রুরাল এন্ড পেরি আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট শীর্ষক একটি গৃহ নির্মাণ বিনিয়োগ প্রকল্প চালু রয়েছে। এ প্রকল্পটির আওতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রো. এলাকার
বাইরে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য ‘মনজিল’ প্রকল্পটি প্রনয়ণ করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে এফআইডি সচিব মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক এ বছরটিতে বিএইচবিএফসি’র নতুন এ প্রোডাক্টটিকে সময়োপযোগী একটি উদ্যোগ আখ্যায়িত করে এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তিনি ইসলামি শরীয়াহ্ আলোকে সুদের পরিবর্তে মুনাফা ভিত্তিক এ বিনিয়োগ ব্যবস্থাটির বহুল প্রচারের উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি মনজিলসহ সার্বিক সাফল্যের লক্ষে প্রতিনিয়ত প্রতিষ্ঠানটির সেবার মান ও প্রযুক্তিনির্ভরতা বৃদ্ধি ও উন্নতকরণের জন্য পরামর্শ প্রদান করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় ইংরেজি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

কুয়েট শিক্ষার্থী তুর্য হৃদয় সানার অকাল প্রায়াণে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক

খুলনা-২ আসনে ‘দাঁড়িপাল্লা’ ও ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে জামায়াতের মহিলা কর্মীদের গণমিছিল

শিরোমণিতে জামায়াতের নির্বাচনী জনসভায় মিয়া গোলাম পরওয়ার

গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন : মঞ্জু

খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।