সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাড়ি বাড়ি পুলিশী তল্লাশির প্রতিবাদে ফুলবাড়িগেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

বাড়ি বাড়ি পুলিশী তল্লাশির প্রতিবাদে ফুলবাড়িগেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দলীয় নেতা-কর্মীদের বাড়িতে গভীর রাতে পুলিশী তল্লাশির প্রতিবাদে খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৭ এপ্রিল) বিকালে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা-যশোর-মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।

এ সময় উপস্থিত ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন হিটু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, স্থানীয় বিএনপি নেতা ইমদাদুল হক, থানা যুবদলনেতা আল মামুন জুয়েল, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পী, আলামিন হাওলাদার, রাসেল মাহমুদ, তৌহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, ইমদাদ মোড়ল, ছাত্রদল নেতা মামুনুর রশীদ মুন্না, সিয়াম হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দলের পরীক্ষিত নেতা, যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে নির্যাতিত হয়েছে, কারাভোগ করেছে, মিথ্যা মামলার ভয়ে রাজনীতির শিকার হয়েছে, মিথ্যা মামলায় যারা জেল খেটেছে আপনারা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে খুঁজেছেন। আমরা পথসভায় দাঁড়িয়ে আপনাদের কাছে জানতে চাই, তাদের অপরাধ কি? আপনারা কি সেই ফ্যাসিস্টের রেখে যাওয়া বাহিনীর জায়গা পূরণের দায়িত্ব নিয়েছেন? পুলিশ বাহিনীর প্রতি প্রশ্ন রেখে বক্তারা বলেন, আপনারা এই অঞ্চলে যারা মাদক বিক্রেতা তাদেরকে গ্রেফতার করেন না! যারা অস্ত্রধারী, অসামাজিক কর্মকান্ডে লিপ্ত, তাদেরকে গ্রেপ্তার করেন না। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আজকের পর থেকে কখনও, কোন সময় সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত না করে আপনারা কখনও দলীয় নেতাকর্মীদের বাসায় হানা দিবেন না।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

খুলনায় ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

শিববাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

খুলনায় জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।