সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত | চ্যানেল খুলনা

প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

প্রাইভেটকারের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা জেলা পরিষদের সামনে ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় মুন্সিপাড়া তরুণ হালদারের মেয়ে।

খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময়ে দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থী মৌমিতা হালদার ছিড়কে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৌমিতার ছোট ভাই বলেন, আমার দিদি (বোন) খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে বাসায় থাকা অবস্থায় বাবা মাকে ফোন দেয়। ফোনে তিনি জানান, রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে দিদি ও বাবা পড়ে যায়। বাবার হাতে কিছুটা আঘাত লাগে। তবে আমার বোনের অবস্থা ভালো ছিল না। পরবর্তীতে বোনকে নিয়ে খুলনা সদর হাসপাতালে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।