সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাঘায় পাগলা কুকুরের কামড়ে আহত ২৫ | চ্যানেল খুলনা

বাঘায় পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

রাজশাহীর বাঘায় এক সপ্তাহের ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে পথচারী শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন। বাঘা মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শিশু জীম খাতুন ১ জানুয়ারি স্কুল থেকে বই নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় একটি কালো রঙের পাগলা কুকুর পেছন দিক থেকে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে।

এদিকে বাঘায় বেড়াতে আসা পাবনার ঈশ্বরদীর হাসান আলীর ছেলে রোহান আলী নামের এক যুবক বাঘা শাহী মসজিদে জুমার নামাজ আদায় করে মাজারের চারপাশ দেখছিল। এ সময় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন।

এ বিষয়ে বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন শুনেছি। তবে ঘটনা জানার পর ওই পাগলা কুকুরকে এলাকাবাসী মেরে ফেলেছে।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতারুজজামান বলেন, কুকুরের কামড়ে আহত ১১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা না নিলে জলাতঙ্ক আক্রান্ত হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, ভ্যাকসিনের বিষয়ে যেন কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেব। এছাড়া শুনেছি পাগলা কুকুরটা মেরে ফেলা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।