সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ৭ ব্যবসায়ীকে জরিমানা, মাদকে দুই ছাত্রের জেল | চ্যানেল খুলনা

বাগেরহাটে ৭ ব্যবসায়ীকে জরিমানা, মাদকে দুই ছাত্রের জেল

বাগেরহাটের মোড়েলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পৌর বাজারের ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বিসমিল্লাহ পোল্টি ও ফিস ফিড ব্যবসায়ী শহিদুল ইসলাম, জয়গুরু ভান্ডারের বিমল কৃষ্ণ রায়, কার্তিক ষ্টোরের কার্তিক দে, সাজু ভান্ডারের সমীর সাহা, ভাই ভাই ভান্ডারের বাসুদেব সাহা, গৌতম ষ্টোরের গৌতম সাহা, নাসির ষ্টোরের নাসির শেখ। এদেরকে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধ আইন ২০১০ অনুসারে ২১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
আগেরদিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান এসিলাহা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই ছাত্রের ৫ শ’ টাকা করে জরিমানা ও সাতদিন করে কারা কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এরা হল, কলেজ ছাত্র বিপ্রজিৎ সাহা(১৮) ও মোঃ সাব্বির হোসেনকে(২০)।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।