সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে ৫৩২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | চ্যানেল খুলনা

বাগেরহাটে ৫৩২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিচ ইয়াবাসহ খোকন তালুকদার (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার (৬জানুয়ারী) সকালে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া খোকন উপজেলার উত্তর কদমতলা এলাকার মো. ইসমাইল হোসেন তালুকদারের ছেলে।
শরণখোলা থানার অফিসার ভারপ্রপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খোকন তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের নিজ কক্ষ থেকে ৫৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। মাদক ব্যবসায়ী খোকন তালুকদারের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।