সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে ১ লাখ ৬০ হাজার নকল বিড়ি ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

বাগেরহাটে ১ লাখ ৬০ হাজার নকল বিড়ি ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা

বাগেরহাটে নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি নামক একটি প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া বাজারে ওই কোম্পানির ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। এসময়, ১ লাখ ৬০ হাজার পিচ নকল বিড়ি ও দেড় লাখ জাল ব্যান্ডরোল ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয় ও নকল বিড়ি এবং রোল ধ্বংস করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।