সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে লকডাউনে প্রশাসনের অভিযান, সেনাবাহিনীর টহল জোরদার | চ্যানেল খুলনা

বাগেরহাটে লকডাউনে প্রশাসনের অভিযান, সেনাবাহিনীর টহল জোরদার

করোনার ঊর্ধ্বগতিতে বাগেরহাটে লকডাউনের পঞ্চম দিনে প্রশাসনের কঠোর ভূমিকা দেখা গেছে।জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসনের একাধিক টিম। এছাড়া জেলায় সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার রয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে চুলকাঠি ও এর আশে পাশের এলাকায় মানুষের চলাচল বেড়েছে। বৃষ্টির কারণে গত দুইদিন বাইরে বের হতে দেখা যায়নি। তবে পঞ্চম দিনে এসে বৃষ্টি না থাকায় অনেককে নানা কাজে বাইরে বের হতে দেখা যায়। দোকানপাট বন্ধ থাকলেও অনেককে শাটার বন্ধ করে বেচাকেনা করতে দেখা গেছে।
সোমবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে “অপারেশন কোভিড শিল্ড “এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর-৭ পদাতিক ডিভিশনের অধিন ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইস্ট বেংগল গত বছরের মত এবছরও সাধারন মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি এবং সর্তকতা মুলক টহল ১লা জুলাই হতে পরিচালনা করছে।

সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট মারজানা আক্তার এর ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন,সেনাবাহিনীর লেফটেন্যান্ট আতিক এর নেতৃত্বে সেনা সদস্যরা। এসময় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

সেনাবাহিনীর-৭ পদাতিক ডিভিশনের অধিন ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইস্ট বেংগল এর লেফটেন্যান্ট মোঃ আতিকুজ্জামান জানান জনগণের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের হার্ডলাইন করোনার বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে নয়। সরকারের দেয়া শাটডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। সেনা বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যেকোন প্রয়োজনে পাশে থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।