সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত প্রভাত রহমান পাভেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে ১০ আগস্ট রাতে বাগেরহাট ট্রাফিক মোড়-সাধণার মোড় সড়কের স্টেডিয়ামের সামনে এই দূর্ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনায় সর্বশেষ ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত প্রভাত রহমান পাভেল বাগেরহাট শহরের পূর্ববাসাবাটী এলাকার পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টুর ছেলে। প্রতক্ষদর্শী সলেমান শেখ জানান, বাসস্ট্যান্ড থেকে সাধাণার মোড়ের দিকে যাওয়ার সময় দাসপাড়া মোড় নামক স্থানে বালু উত্তোলনের পাইপের বাঁধায় মোটরসাইকেল নিয়ে সিটকে পড়ে পাভেল। এতে সে গুরুত্বর আহত হন। এর কিছুদিন আগে শহররক্ষা বাঁধ সড়কে বালু উত্তোলনের পাইপের ধাক্কায় মোটরসাইকেল দূর্ঘটনায় আরও এক ব্যক্তি নিহত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ সড়কে এভাবে বালুর পাইপ দিয়ে বাঁধা সৃষ্টি না করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দামনা করেন।
বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও নিহতের পিতা রেজাউর রহমান মন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।