সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে বাস, নিহত ১, আহত ১৫ | চ্যানেল খুলনা

বাগেরহাটে বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে বাস, নিহত ১, আহত ১৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে এবার বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় খুলনা থেকে বাগেরহাটের শরণখোলাগামী বিআরটিসির একটি বাস সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের একটি পুকুরে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস,
পুুলিশ ও স্থানীয়রা দূর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের উদ্ধার কাজ চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, বিআরটিসির ওই
বাসটি বিলকুল গ্রামের হানেফ শেখের পুকুরে পড়ে যায়। আমরা সবাই দৌড়ে এসে যাত্রীদের উদ্ধার করি। বাসের নিচে এখনও একজন লোক আছে, তাকে উদ্ধারের জন্য সবাই চেষ্টা করছেন। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মাসুদ
সরদার বলেন, পুকুরে বাস পড়ার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। বাসের নিচে
একজনের মরদেহ আটকে রয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা করছি।
এছাড়া বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের লোকমান হাওলাদারের স্ত্রী রিক্তা পারভীনকে বাগেরহাট সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্টলেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।