সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে দুই দিনব্যাপী রাজমিস্ত্রি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাগেরহাটে দুই দিনব্যাপী রাজমিস্ত্রি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগেরহাটে কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে কোডেক এসইপি প্রকল্প কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী রাজমিস্ত্রি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে অংশগ্রহণ করেন, বাগেরহাট জোনের বিভিন্ন ব্রাঞ্চের আওতাভুক্ত ক্ষুদ্র উদ্যোক্তা, রাজমিস্ত্রি এবং সহকারি রাজমিস্ত্রী। প্রশিক্ষণে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর উৎপাদন, বিক্রয়, ব্যবহার, সুবিধা-অসুবিধা, গুণগত মান নিশ্চিত করণ, পরিবেশ বান্ধব কার্যক্রম চর্চা ও স্বাস্হ্য সুরক্ষা বিষয়ক বিস্তারিত আলোচনা এবং ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে হলো ব্লক তৈরি ও গাঁথুনির কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত প্রশিক্ষণে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোঃ মাহবুর হাসান, সিনিয়র সহকারি প্রকৌশলী, এলজিইডি, বাগেরহাট। এবং পরিবেশ দূষণ রোধে নির্মাণ কার্যক্রমের সঙ্গে বিভিন্ন পর্যায় থেকে উপস্থিত অংশগ্রহণকারীদের ভূমিকা, বর্তমান পরিবেশ ও আবহাওয়া প্রেক্ষাপট এবং ভবিষ্যতে পরিবেশ দূষণমুক্ত কার্যক্রম চর্চা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন, মোঃ আরেফিন বাদল, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট। এছাড়াও পরামর্শ ও দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন সিনিয়র জোনাল ম্যানেজার কোডেক বাগেরহাট শেখ হাসানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন, কারিগরি কর্মকর্তা আল আমীন, তাকওয়া কনক্রিট ফকিরহাট এর এস এম মুজাহিদুল ইসলাম , শাওন ইকো ব্রিকস এর জাকারিয়া হোসাইন শাওন প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।