সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি কয়েক লক্ষ টাকার মাছ (ভিডিও) | চ্যানেল খুলনা

বাগেরহাটে ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি কয়েক লক্ষ টাকার মাছ (ভিডিও)

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বত্তরা। রবিবার দিবাগত রাতের কোন এক সময় ফকিরহাট উপজেলার আট্টাকী ঝুটতলা গ্রামের ইউছুব সরদারের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে ইউছুব সরদারের ১৬-১৭ মন মাছের পোনা মারা যায়।
ক্ষতিগ্রস্থ ইউছুব সরদার বলেন, স্থানীয় মসজিদের নামে পদ্মপুকুরটি আমি লিজ নেই। পুকুরটিকে মাছের পোনা ছাড়ার জন্য প্রস্তুত করছিলাম। করোনা পরিস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন ঘের মালিকের কাছ থেকে বিভিন্ন সাইজের ১৬ মন পোনা মাছ ক্রয় করে পাশের একটি ঘেরে রেখেছিলাম। রবিবার রাতের আধারে কে বা কারা আমার ঘেরে বিষ দেয়। সকালে ঘেরে এসে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। এখন এই অসময়ে কোথায় মাছের পোনা পাব, জানিনা। এখন পোনা না ছাড়তে পারলে আমার পুরো মৌসুম মার হয়ে যাবে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, মাছ মরার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/ChannelKhulnaOnline/videos/593230401293682/

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।