সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ৮ হাজার কেজি চালসহ ট্রলার ডুবি | চ্যানেল খুলনা

বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ৮ হাজার কেজি চালসহ ট্রলার ডুবি

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে ৮ হাজার ১০০ কেজি চালসহ একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার বেলা ৪টার দিকে জিউধরা ইউনিয়নের ঠাকুরানতলা এলাকায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ২৭০ বস্তা চাল ছিল।
এ বিষয়ে ইউপি সদস্য ও ডিলার মোশারেফ হেসেন বলেন, মোড়েলগঞ্জ খাদ্যগুদাম থেকে দুটি ট্রলারে ৫৭০ বস্তা চাল নিয়ে লক্ষ্মীখালী বাজার এলাকায় যাবার সময় একটি গাছের ওপর উঠে গেলে দ্রুত ডুবে যায়। স্থানীয়দের সহযোগীতায় খাল থেকে চাল উদ্ধার কাজ চলছে।
জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা ও ট্যাগ অফিসার অসীম কুমার সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।