সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫শিক্ষার্থী | চ্যানেল খুলনা

বাগেরহাটে কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫শিক্ষার্থী

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে কর্তৃপক্ষের গাফেলতিতে মোংলা উপজেলার চৌরিডাঙ্গা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করতে পারেননি। সোমবার (০৩ জানুয়ারি) সকালে নিজের সহপাঠিরা যেখানে প্রথম দিনের পরীক্ষা দিয়েছে,
সেখানে কর্তৃপক্ষের ভুলে পরীক্ষা না দিতে পারায় চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে ওই শিক্ষার্থী ও তাদের পরিবার। পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা হলেন, ওলিউল্লাহ, নিয়াজ মাখদুম, হাফিজুল ইসলাম, বুলবুল হাওলাদার, সুমাইয়া খাতুন।
শিক্ষার্থীরা জানান, অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় সুপার হুজুর ভুল করে মোরেলগঞ্জের ছাপড়াখালি দাখিল মাদরাসায় আমাদের রেজিষ্ট্রেশন করিয়েছেন।
এমনকি আমাদের ফরম ফিলআপের জন্য টাকা নিলেও তিনি ফরম ফিলআপ করায়নি। শিক্ষকদের ভুলে আমরা যে বিপদে পড়লাম তার সুষ্ঠ সমাধান চাই। মাদরাসা সুপার শেখ জালাল উদ্দিন বলেন, মাদরাসার ২২ শিক্ষার্থীর মধ্যে কারও প্রবেশপত্র না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। বোর্ডে যোগযোগ করে পরীক্ষার আগেরদিন রবিবার রাতে ১৭ জনের প্রবেশপত্র হাতে পাই। তারা পরীক্ষায় অংশগ্রহন
করেছেন। অন্য পাঁচ শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন মোরেলগঞ্জ উপজেলার ছাপড়াখালি দাখিল মাদরাসায় হওয়ায় তাদের প্রবেশপত্র পাওয়া যায়নি। যার ফলে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। এটি আমাদের কোন ভুল নয়, বোর্ড কর্তৃপক্ষের ভুলের কারণে অন্য মাদরাসায় রেজিষ্ট্রেশন হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।