সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা | চ্যানেল খুলনা

বাগেরহাটে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

চ্যানেল খুলনা ডেস্কঃ বাগেরহাটে ৫দিন ব্যাপী উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার গতকাল সোমবার ৪দিন অতিবাহিত
হয়েছে। আজ মঙ্গলবার এর সমাপনী হবে। গত ১৪ ফেব্রুযারি শুক্রবার বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনাতনে
মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্প এর অর্থায়নে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট কর্তৃক ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট জেলার বিভিন্ন ব্লকের ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট এর উপ-পরিচালক রঘুনাথ কর। বিশেষ ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা দীপক কুমার রায়।
সভাপতিত্ব করেন গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা- পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস। প্রশিক্ষ প্রশিক্ষণ প্রদান করেন যশোর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি,এম, মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জ- খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস, মূল্যায়ন ও পরিবীক্ষণ কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস , কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আফরোজা নাজনীন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না। আজ মঙ্গলবার এই প্রশিক্ষণ শেষ হবে। বার্তা প্রেরক শামসুন নাহার রত্না

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।