সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায় চিতলমারীতে আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায় চিতলমারীতে আনন্দ মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি পুনরায় আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায় চিতলমারীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৫ টায় সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শেখ, সাধারণ সম্পাদক গহের উদ্দীন শেখ, সাহিত্য বিষয় সম্পাদক নির্মল কুমার শিকদার, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রমি সংগঠনের নেতৃবৃন্দ ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।