সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাট জেলা কারাগার থেকে ১৯ কারাবন্দির মুক্তি | চ্যানেল খুলনা

বাগেরহাট জেলা কারাগার থেকে ১৯ কারাবন্দির মুক্তি

বাগেরহাট প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত ১৯ জন কয়েদি মুক্তি দিচ্ছে সরকার।এর মধ্যে শনিবার (০৯ মে) বিকেলে পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে একজন আদালত থেকে মুক্তি পেয়ে চলে গেছে।বাকি ১৩ জনের অর্থদন্ড থাকায় এখনও মুক্তি মেলেনি।আদালতের আদেশের ওই জরিমানার টাকা পরিশোধ করা হলে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন কারাকর্তৃপক্ষ।
বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারাগারের ভিড় কমাতে লঘুদন্ডে দন্ডিত অর্থ্যাৎ ৬ মাস থেকে এক বছরের সাজা হওয়া কয়েদিদের তালিকা চেয়েছিলেন কারা মহাপরিদর্শক।আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে ৪৮ জন সাজাপ্রাপ্ত বন্দি কয়েদির তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলাম।এরমধ্যে সরকার ১৯ জন বন্দিকে মুক্তির আদেশ দিয়েছেন।সরকারের নির্দেশনা অনুযায়ি পাঁচজনকে মুক্তি দেয়া হয়েছে।বাকিদের সাজা হওয়ার সময় জরিমানা করা হয়।ওই জরিমানার টাকা পরিশোধ করা হলে তাদেরকেও মুক্তি দেয়া হবে।
বাগেরহাট জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা চারশ।বর্তমানে ধারণক্ষমতার প্রায় দ্বিগুন বন্দি এই কারাগারে রয়েছেন।বর্তমানে ৭২৪ জন বন্দি রয়েছেন।এরমধ্যে ৩৭ জন নারী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।