সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশে শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি | চ্যানেল খুলনা

বাংলাদেশে শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

পবিত্র রমজান মাস শুরুকে ঘিরে চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী যদি ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হয়, তবে বাংলাদেশে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি-এমন সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞান সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময়) সূর্যাস্তের পর পশ্চিম আকাশে প্রায় ৫০ থেকে ৫১ মিনিট নতুন চাঁদ দৃশ্যমান থাকতে পারে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। এই সময়কাল চাঁদ দেখার জন্য অনুকূল হিসেবে বিবেচিত হয়।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি রাতে নতুন চাঁদ (নিউ মুন) সৃষ্টি হবে। তবে নতুন চাঁদ সৃষ্টির দিন তা সাধারণত খালি চোখে দেখা যায় না। চাঁদ দৃশ্যমান হওয়ার জন্য এর বয়স কমপক্ষে ১২ থেকে ১৮ ঘণ্টা হওয়া প্রয়োজন। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদের বয়স ২৪ ঘণ্টার বেশি হবে, যা খালি চোখে দেখার অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে।

১৭ ফেব্রুয়ারি বিশ্বের অধিকাংশ স্থানে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম থাকলেও মধ্যপ্রাচ্যের কিছু দেশে উন্নত টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার চেষ্টা হতে পারে। সেখানে চাঁদ দেখা গেলে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ২০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে।

গত বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একই দিনে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছিল। এ বছরও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সময়ের ব্যবধান কম থাকায় একই সময়ে রোজা বা ঈদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। তাদের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ীই দেশে রোজা শুরুর তারিখ নির্ধারিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ইসলাম আরও সংবাদ

রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

বাংলাদেশে শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা

শারীরিক সক্ষমতা না থাকলে হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা

ইতেকাফের ফজিলত ও গুরুত্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।