সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন ইন্দুরকানী উপজেলা কমিটির পরিচিতি সভা | চ্যানেল খুলনা

বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন ইন্দুরকানী উপজেলা কমিটির পরিচিতি সভা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।‎

সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কাওসার শেখ এবং পরিচালনা করেন মোঃ জামাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর পুত্র ও পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

প্রধান আলোচক ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন-মোহাম্মদ-আলী। সভায় মৎস্যজীবীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ধরেন। বক্তারা মৎস্যজীবীদের সমস্যা, দাবি এবং তাদের ন্যায্য অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎প্রধান অতিথি মাসুদ সাঈদী বলেন, “সরকার জেলেদের জন্য যে কার্ড, ভাতা ও সুবিধা নির্ধারণ করেছে, তা যেন প্রকৃত মৎস্যজীবীরা পান। মৎস্যজীবীরা ঐক্যবদ্ধ থাকলে তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।