সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেবে কাতার | চ্যানেল খুলনা

বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেবে কাতার

চ্যানেল খুলনা ডেস্কঃদীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর বাংলাদেশের জন্য আবারও শ্রম বাজার উন্মুক্ত করেছে কাতার সরকার। বাংলাদেশ ও কাতারের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা কাতারের দোহায় অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন।

এর ফলে ৯ মাস বন্ধ থাকার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও শ্রম বাজার খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

মন্ত্রী জানান, আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, কোন প্রক্রিয়ায়, কত টাকা খরচে ও কবে নাগাদ কর্মী নেওয়া শুরু হবে। তা যৌথ কারিগরি কমিটির চলমান এই বৈঠকে চূড়ান্ত করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।