সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির | চ্যানেল খুলনা

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে এক নারী ও তাঁর শিশু নাতনির মৃত্যু হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট-সংলগ্ন কাদেরীয়াপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তাঁর নাতনি জান্নাত (৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরীয়াপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি বসতঘরে আটকা পড়েন রুমি আক্তার ও তাঁর নাতনি জান্নাত। সেখানেই আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, পোমরা কাদেরীয়াপাড়া গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।