সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বড় সুযোগ হারিয়েও বিশ্বাস হারাচ্ছেন না আর্সেনাল কোচ | চ্যানেল খুলনা

বড় সুযোগ হারিয়েও বিশ্বাস হারাচ্ছেন না আর্সেনাল কোচ

ম্যানচেস্টার সিটির মাঠে সহজে হাল ছাড়েনি আর্সেনাল। গোল খাওয়ার পর দ্রুত শোধ দিয়েছে তারা। দ্বিতীয়ার্ধে তাদের জালে দ্বিতীয়বার বল জড়ানোর পর শেষ দিকে গোলপোস্ট তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায়। নয়তো সমতা নিয়ে মাঠ ছাড়তে পারতো গানাররা, তাতে লিগের নিয়ন্ত্রণ ভালোভাবে তাদের হাতে থাকতো। ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে ম্যাচটি হেরেছে আর্সেনাল। তবে শীর্ষস্থান এখনো তাদের দখলে। বুধবার বার্নলির মাঠে সিটি জিতলে জায়গাটি ছেড়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস এখনো হারাচ্ছেন না কোচ মিকেল আর্তেতা। ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যেতে চান তিনি। ম্যাচের পর স্কাই স্পোর্টসকে আর্সেনাল কোচ বললেন, ‘ইতিবাচক ব্যাপার হলো আমরা খেলার মানটা বুঝতে পেরেছি, আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারি। শুধু তাই নয়, আরও ভালো করতে পারি।’

এখনো শিরোপার দৌড়ে আর্সেনাল এগিয়ে, বললেন কোচ, ‘এখনো পাঁচ ম্যাচ আছে। কিন্তু আমরা এটার জন্য প্রাণপণ চেষ্টা করব। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আমরা পারব। আজ আমরা দেখিয়েছি আমরা কেমন দল। এটা এখনো আমাদের নিয়ন্ত্রণে।’দলের পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘আমরা কাছাকাছি ছিলাম, তবে যথেষ্ট নয়। কিন্তু এখন আমাদের নতুন করে তৈরি হতে হবে। আজ আমরা একটি সুযোগ হারালাম, বড় সুযোগ। কিন্তু এখনো পাঁচ ম্যাচ বাকি। আজও অনেক ইতিবাচক দিক ছিল।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।