সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বড় অঙ্কের জরিমানার মুখে মেটা | চ্যানেল খুলনা

বড় অঙ্কের জরিমানার মুখে মেটা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসাসংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।

ইউরোপীয় কমিশনের অভিযোগ, মেটা তার অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের ওপর অন্যায্য শর্ত আরোপ করেছে মেটা। যা বিশ্বাসবিরোধী আইন (অ্যান্টি ট্রাস্ট রুল) লঙ্ঘন। আর ক্ষমতার সেই অপব্যবহারের কারণেই মেটার ওপর ৭৯ কোটি ৭৭ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জারি করে বিবৃতিতে বলা হয়, অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত করে এবং অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের ওপর অন্যায্য শর্ত আরোপ করে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসবিরোধী আইন লঙ্ঘন করেছে মেটা। এ কারণে সংস্থাকে জরিমানা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

বিজ্ঞাপনের বাইরে এআই সেবা বিক্রি করে নতুন আয়ের পথ খুঁজছে মেটা

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

গুগল অ্যাডে বাংলাদেশে দেখা যাচ্ছে বিজেপির ভোটের প্রচারণা

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।