সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বছরের প্রথম দিনে বটিয়াঘাটায় শিক্ষার্থীদের হাতে পৌছে গেছে নতুন বই | চ্যানেল খুলনা

বছরের প্রথম দিনে বটিয়াঘাটায় শিক্ষার্থীদের হাতে পৌছে গেছে নতুন বই

নতুন বছরের প্রথম দিনে শনিবার আনুষ্ঠানিকভাবে বটিয়াঘাটা সহ দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বটিয়াঘাটা থানা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস (রিটু) উপস্থিত থেকে নতুন‌ বই বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুসরাত ঝুমুর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবিতা রানী মণ্ডল, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্দ্রজিত টিকাদার, সাংবাদিক সুমন বিশ্বাস, সহঃ শিক্ষক দিপালী রাণী, লিপু জোদ্দার, মায়া মন্ডল, পলি রানী বিশ্বাস, মঞ্জু মন্ডল, রোমানা শারমিন প্রমুখ।

এ বছর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার সকল শিক্ষার্থীর মাঝে নতুন বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ।

নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে।

২০১০ থেকে বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে নির্ধারিত সময়ে প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বই বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।

ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে, লাল-সবুজ প্লোকার্ড-ফেস্টুন নেড়ে এবং বেলুন উড়িয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় সংসদ সদস্যদের তন্ময়ের হাত থেকে নতুন বই পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়। হাজার হাজার শিক্ষার্থী সবাই নতুন বই উঁচু করে নাড়তে থাকে। তখন সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।