সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

sdr

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের রিমঝিম চত্বরে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে মোংলা পোর্ট পৌরসভা এবং গোপালগঞ্জ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান’র পরিচালক অধ্যাপক ডা: সাইফুদ্দিন আহমেদ। দিনভর প্রায় দেড় হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ সময় পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের ফ্রি চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া এখান থেকে বাছাইকৃত রোগীদের পৌর মেয়র জুলফিকার আলীর সহায়তায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে নিয়ে ফ্রি চোখের অপারেশন করানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।