সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বগুড়ায় ঘুষ লেনদেনের সময় ভূমি কর্মকর্তা গ্রেফতার | চ্যানেল খুলনা

বগুড়ায় ঘুষ লেনদেনের সময় ভূমি কর্মকর্তা গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃবগুড়ায় ১৩ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় আব্দুল হান্নান নামে এক উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক।রোববার  বিকেলে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত।

জানা গেছে, ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান নাড়ুয়ামালা গ্রামের মতিউর রহমান মানিক নামে এক ব্যক্তির কাছে জমির খাজনা খারিজ বাবদ ১৩ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে এ বিষয়ে দুদকে অভিযোগ করেন মতিউর রহমান মানিক। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক বগুড়া জেলা সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম রোববার বিকেলে নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে মতিউর রহমান মানিকের কাছে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আব্দুল হান্নানকে গ্রেফতার করে দুদক। পরে তার কাছ থেকে ঘুষের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহেদ মঞ্জুর জানান, জমির খাজনা খারিজের জন্য সরকার নির্ধারিত ফি হচ্ছে ১৪৩ টাকা। সেখানে গ্রেফতারকৃত আব্দুল হান্নান অভিযোগকারীর সঙ্গে ১৩ হাজার টাকা ঘুষ লেনদেনের চুক্তি করেন। গ্রেফতারের পর দুদক হেফাজতে রয়েছেন আব্দুল হান্নান। এ ঘটনায় মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।