
রাজধানী ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি। এই দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বহু হতাহত হয়েছে বলে আশঙ্কা রেলওয়ে কর্তৃপক্ষের।
বুধবার (১৮ মার্চ) বেলা ২টা ৫ মিনিটে বগুড়ার আদমদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানান রেলওয়ে কন্ট্রোল রুমের (সৈয়দপুর রেলওয়ে পুলিশ) কনস্টেবল মো. জাকারিয়া।
এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলেও জানান তিনি।


