সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ | চ্যানেল খুলনা

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর)) বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলের পাঁচজন সিনিয়র সদস্য স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অপর দিকে শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তাঁর নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোটে আমরা তাঁকে আসনটি উপহার দিতে চাই। মানুষ তাঁকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতার জন্যই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। ২৫ ডিসেম্বর দেশে এলেও তারেক রহমানের পক্ষে হয়তো বগুড়ায় এসে মনোনয়ন ফরম জমা দেওয়া সম্ভব হবে না। তাঁর পক্ষে স্থানীয় নেতারা মনোনয়ন ফরম জমা দেবেন। তবে তিনি বগুড়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

এ সময় তাঁর সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুবর রহমান, কেন্দ্রীয় সদস্য জি এম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

টেকনাফে পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৫৫, আটক ৫

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

আরাকান আর্মির কাছ থেকে দেশে ফিরলেন ৭৩ জেলে

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

হাতিয়ায় ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

মানিকগঞ্জ-১ আসনে জাল ভোটের অভিযোগে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।