সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান জাতীয় নাগরিক পার্টির একজন সক্রিয় কর্মী। তিনি ভিংলা বাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।