সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফেরি থেকে নামতে গিয়ে ভিড়ের চাপে নিহত ৫ | চ্যানেল খুলনা

ফেরি থেকে নামতে গিয়ে ভিড়ের চাপে নিহত ৫

শিমুলিয়া-বাংলাবাজার রুটের এনায়েতপুরি ও শাহ পরান দুই ফেরিতে ভিড়ের চাপে এক কিশোরসহ পাঁচজন জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে ফেরিতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম আনছার মাদবর (১২)। কিশোর আনছারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে এবং বাকি চার জনের দুই জন মহিলা ও দুই জন পুরুষের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের মৃত্যু নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশ।

ঘাট সূত্রে জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে কিশোর আনছার মাদবর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। এরপর দুপুরে এনায়েতপুরি নামে একটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে কিন্ত ফেরিটি ছাড়ার আগে প্রায় তিন ঘণ্টা শিমুলিয়া ঘাট থেকে ছাড়তে দেরি করে এছাড়া প্রচন্ড তাপদাহের কারণে ফেরির মধ্যে দুই মহিলা ও দুই পুরুষ মারা যায়। এবং কমপক্ষে ২০জন অসুস্থ হয়ে পড়ে। মারা যাওয়া ব্যক্তিদের এখনো পরিচয় জানা যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, পাঁচ জনের দুই জন মহিলা ও দুই জন পুরুষের পরিচয় এখনো জানা যায়নি। এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। আমরা বাকি লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।