সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুলতলায় কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যক্তির দন্ড | চ্যানেল খুলনা

ফুলতলায় কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যক্তির দন্ড

ফুলতলায় করোনা সংক্রমনে উর্ধ্বগতি রোধে উপজেলা প্রশাসন ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপের তৃতীয় দিনে রোববার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস এর নেতৃত্বে  উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এ সময় সংক্রমন রোগ প্রতিরোধ আইনে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। দন্ডদাতারা হলেন, ফুলতলা বাজারের থাই এ্যালুমেনিয়াম এর মালিক রাব্বী মোড়লকে ২ হাজার, মিঠুকে ২ হাজার, কাঠ ব্যবসায়ী জামাল হোসেন ভুইয়াকে ১ হাজার ৫’শ টাকা, আরএফএল কোম্পানীর প্রতিনিধিকে ৩ হাজার টাকা, হার্ডওয়ার ব্যবসায়ী কবিরকে ১ হাজার এবং মাস্ক না থাকায় আনিসকে ৩শ’ টাকা, শিরোমনি বাজারে তৌহিদুল ইসলামকে ১ হাজার, মাস্ক না থাকায় আহসানকে ১শ’ টাকা এবং তানজিলকে ১শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।

এ সময় উপজেলার ফুলতলা, বেজেরডাঙ্গা, জামিরা ও শিরোমনি বাজার এলাকায় করোনা সংক্রমন বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়। প্রচারণাকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মাওঃ সাইফুল হাসান খান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানসহ আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সকাল ৮টা থেকে বাজার সমূহে কাঁচা বাজার, খাবারের দোকান, মুদি দোকান, সেলুন, চায়ের দোকান ও মোবাইল ফ্লাক্সিলোডের দোকান বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও কোন ব্যবসায়ীরাই সে নিয়ম না মেনে তাদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা পর্যন্ত খোলা রাখছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।