সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ | চ্যানেল খুলনা

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শাহীন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত দুইটার দিকে জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর এলাকায় এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নিহত শাহীন নগরকান্দা উপজেলার গজগাহ গ্রামের মো. মোস্তফার ছেলে। আর আহত তিনজন হলেন- নগরকান্দা উপজেলার শ্রিংগাল গ্রামের জাকির মাতব্বরের ছেলে মো. পারভেজ (১৮), মশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে মো. সুমন শেখ (২৫), গজগাহ গ্রামের পিরা সরকারের ছেলে মো. এনামুল (২৫)।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দুটার দিকে নগরকান্দা উপজেলা রামনগর ইউনিয়নের দেবীনগর সার্বজনীন পূজা মন্দিরের সামনের রাস্তায় বেশ কয়েকজন লোক হাঁটাচলার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের পরিচয় জিজ্ঞাসা করে এবং চোর বলে চিৎকার দেয়। এ সময় দুই গ্রামের লোক তাদেরকে ধাওয়া দিলে একজন পালিয়ে যায়। বাকি ৪ জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে। এ সময় গুরুতর আহত শাহীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে পুলিশ হেফাজতে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।