সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের লখপুরে মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন | চ্যানেল খুলনা

ফকিরহাটের লখপুরে মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটায় খাজুরা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাশ।

ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। লখপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ ইকবাল এর সঞ্চালনায় ও ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: ইরানি বেগমের সভাপতিত্বে ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, মো: কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন,দপ্তর সম্পাদক নির্মল দাস,লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমডি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আসপিয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য তাসলিমা বেগম লতা।

লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে সম্মেলনে মহিলা আওয়ামী লীগের অসংখ্য স্থানীয় নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে ইরানি বেগম ও মরিয়ম বেগম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।