সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের নলধা ইউপিতে কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিত করণ সভা | চ্যানেল খুলনা

ফকিরহাটের নলধা ইউপিতে কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিত করণ সভা

বাগেরহাটের ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টায় ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় ও কর্মজীবী নারীর বাস্তবায়নে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউপি সচিব মতিউর রহমান এর সভাপতিত্বে এবং সংস্থার প্রকল্প সহায়ক টুম্পা আক্তার মীম’র এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। স্বাগত বক্তব্য এবং মুল আলোচনা করেন প্রকল্পের কর্মকর্তা শেখ রুবেল আহমেদ।

এতে আরো উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাশ, শিক্ষক আসাদুজ্জামান, ইউপি সদস্য মিদুল সরদার, নিতিশ ঢালী, হান্নান সাহ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা যথাক্রমে সন্ধ্যা রানী মন্ডল, জেসমিন আক্তার, শামীমা বেগম, পুরহীত জ্ঞানেন্দ্রনাথ মুখ্যাজী, কর্মজীবী নারী প্রোগ্রাম অর্গানাইজার রাজীব কুমার সাহা এবং মোসা: রোমানা আক্তার সহ বিভিন্ন কোম্পানীর নারী ও পুরুষ শ্রমিকবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।