সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের গাবখালী বাজারে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা | চ্যানেল খুলনা

ফকিরহাটের গাবখালী বাজারে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা

বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনকে কেন্দ্র করে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের নির্বাচনী পরিচিতি সভা রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গাবখালী বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা মোঃ নাতেক মোল্লা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম।

সভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে আতিয়ার রহমান মোড়ল (ছাতা), সাধারন সম্পাদক পদে শেখ মিজানুর রহমান (কলস) ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সুজন শেখ (মাছ) প্রার্থীদের পরিচিতি করিয়ে দেওয়া হয়।

স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ নাজমুল হামান এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন জেলা কৃষকদল নেতা আউব চৌধুরী, মহিলা দল নেত্রী পলিমা বেগম, তৃষা খাতুন, বিএনপি নেতা আব্দুর রশিদ বিশ্বাস, কুতুব উদ্দিন মোড়ল, সিদ্দিকুর রহমান, যুবদল নেতা মোঃ মঞ্জু শেখ, শ্রমিকদল নেতা সুজন সরদার, মোহম্মদ আলী, রোস্তম হাওলাদার, কবির হোসেন ও আতিয়ার রহমান মোড়ল এর পুত্র আরাফাত রহমান সজিব প্রমুখ। পরে অতিথিবৃন্দরা লিফলেট বিতরন করে গণসংযোগ করেন।

উল্লেখ্য আগামী ২০জুলাই বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।