সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক | চ্যানেল খুলনা

ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জ্বদ করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারী সাকিবুর হক তামিম (৩৬) খুলনা খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যাগে থাকা ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদি হয়ে গ্রেপ্তার মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ া(ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার কৃত আসামী বুধবার ভোর রাতের দিকে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।