সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধিন আছে।

এদিকে অভিযুক্ত ধর্ষক যাটোর্দ্ধ বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার (১৫ মার্চ) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী আলকাছ তালুকদার (৬৩) জেলার মোড়েলগঞ্জের সিংড়াখালী এলাকার মৃত আদিল তালুকদারের ছেলে। আলকাছ তালুকদার বেশ কিছুদিন ধরে ফকিরহাটের আট্টাকী এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করে আসছের। তিনি ভিক্ষা করে জীবন-যাপন করেন। এই আলকাছ তালুকদারের ভাড়া বাসার পাশেই অন্য ঘর ভাড়া নিয়ে বসবাস করেন ওই শিশুর পরিবার। শিশুটির বাবা একজন দিনমুজুর। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে শিশুটি ওই আলকাছ তালুকদারকে নানা ডাকে বলে পরিবার জানান।

পুলিশ জানান, বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে আলকাছ তালুকদার জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। দুইদিন অসুস্থ থাকার পর শুক্রবার সন্ধ্যায় পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাতে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ সংবাদকর্মিদের জানান, এখানে শিশুটির চিকিৎসা করা সম্ভব না। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্র পাওয়া গেছে বলে তিনি জানান।

এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিশুর মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন, যার নং-৭, ১৪/০৩/২০২৫ইং। এ রাতেই অভিযুক্ত আলকাছ তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।