সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে সরকারি গাছ কাটার অভিযোগ | চ্যানেল খুলনা

ফকিরহাটে সরকারি গাছ কাটার অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চারটি মেহগনি গাছ কাটা হয়েছে। ডাল কাটার অজুহাতে ওই গাছগুলো কাটা হয়েছে। ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সএকসময় ছিল সবুজে ঘেরা।ছিলো রাস্তার দুপাশে সারিসারি গাছ। বিভিন্ন অজুহাতে মাঝেমধ্যে এখানে গাছ কাটা হয় বলে জানা গেছে। তারই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ৪ টি মেহগনি গাছ কাটা হচ্ছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঐ তথ্যের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ফকিরহাট স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দারের কাছে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান – বিষয়টি উপজেলা পরিষদ জানে তবে গাছের ডাল কাটার কথা রয়েছে। যদি গাছ কেউ কেটে থাকে তাহলে আমি সে বিষয়ে জানিনা। এ ব্যাপারে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান জানান- যদি কোন গাছের ডালের জন্য কোনো ক্ষতিসাধনের ঝুকি থাকে তাহলে সে ডাল কাটা যেতে পারে কিন্তু সরকারি গাছ সরকারি নিয়ম ব্যতিত কাটা অপরাধ এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।