
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আহত ভ্যানযাত্রী পারভীন আক্তার (৪৫) নামের এক নারী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। তিনি বুধবার (১৮ ফেব্রƒয়ারি) ভোর রাতের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। নিহতের স্বামী আতিয়ার রহমান (৫৫) তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে, উপজেলার শুভদিয়া এলাকার আতিয়ার রহমান ও তার স্ত্রী পারভীন আক্তার ফকিরহাট থেকে ভ্যানযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন।
খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পিলজংগ এলাকায় এসে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন নামে যাত্রীবাহী একটি বাসের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে ভ্যান ছিটকে পড়ে ওই দম্পত্তি গুরুত্বর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য আহত দম্পত্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় পারভীন আক্তার মারা গেছেন। বাসটিকে আটক করা হয়েছে।


