সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে মানসম্মত অংকুশ গলদা চিংড়ি পিএল বিক্রয় কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

ফকিরহাটে মানসম্মত অংকুশ গলদা চিংড়ি পিএল বিক্রয় কার্যক্রম শুরু

সাদাসোনা খ্যাত চিংড়ি শিল্প এলাকা বাগেরহাটের ফকিরহাটে মানসম্মত অংকুশ গলদা চিংড়ি পিএল উৎপাদন ও বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ি অংকুশ গলদা হ্যাচারীর আয়োজনে বৃহস্পতিবা (২৭ জুন) র সকাল ১০টায় হ্যাচারী চত্ত¡রে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচএম রাকিবুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহম্মেদ ও বাংলাদেশ বেতার জেলা সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন অদ্ধের্ন্দু রায়।

স্থানীয় ইউপি সদস্য কালীপদ বিশ্বাসের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী অনিমেষ রায়, অংকুশ গলদা হ্যাচারীর পরিচালক অনুপ রায় সহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এদিন ২০জন মৎস্যচাষীকে এক লাখ গলদা চিংড়ির পোনা বিক্রিয় করা হয়েছে। হাজার প্রতি দর পড়েছে দুই হাজার দুশশত টাকা। এদিকে স্থানীয় মৎস্য চাষীরা জানান ঘেরের কাছাকাছি অত্র এলাকায় এই হ্যাচারী হওয়াতে তারা উপকৃত হয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।