সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ভ্যান চালকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকা থেকে এক ভ্যান চালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিহত ভ্যান চালক মো. মারুফুল শেখ (২৮) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী মানছুরা বেগমের দাবী সে আত্মহত্যা করেছে।

নিহত ভ্যান চালক মারুফুল শেখ উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকার নুর ইসলাম শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার রায় জানান, সোমবার রাতের খাবার খেয়ে মারুফুল ও স্ত্রী মানছুরা বেগম ঘুমিয়ে পড়েন। এদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ শব্দ পেয়ে তার স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। এরপর তিনি খাটের উপর তার স্বামীকে অচেতন অবস্থায় পড়ে দেখতে দেখেন। এসময় তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে মারুফুল শেখকে উদ্ধার করে মানসা একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহের গলায় দাগের চিহ্র পাওয়া গেছে বলে পুলিশ জানায়। এছাড়া ঘরের আড়ার সাথে একটি রশি ঝুলানো অবস্থায় দেথা গেছে বলে জানান।

নিহত ভ্যান চালকের স্ত্রী মানছুরা বেগম জানান, তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় রাতের কোন এক সময় তার স্বামী ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রশি ছিড়ে তার স্বামী নিচে পড়ে গেলে সেই শব্দ পেয়ে তিনি জেগে যান। তবে তিনি কি কারনে আত্মহত্যা করেছে তা তিনি ঠিকভাবে বিস্তারিত জানাতে পারেনি।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।