সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | চ্যানেল খুলনা

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা খাঁন আনোয়ার হোসেন বাবুল (৬৮) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আট্টাকা ঈদগাহ ময়দানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্প করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।

ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমকে আট্টাকা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) এ এস এম শাওনেওয়াজ মেহেদী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন শেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

খাঁন আনোয়ার হোসেন বাবুল ২৩ নভেম্বর দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় এদিন রা ১০টার দিকে তিনি মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার আট্টাকা গ্রামের মৃত ইয়াকুব আলীর খাঁনের ছেলে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।