
বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বরে এসব জেলেদের মাঝে বকনা গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এদিন উপজেলার ৮টি ইউনিয়নের ৬০ জন নিবন্ধিত জেলেকে মোট ৬০ টি বকনা বাছুর বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো: খালেদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক মো: খায়রুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ,মাঠ সহায়ক কর্মী সাব্বির আহম্মেদ শুভ ও কমলেশ দাশসহ অন্যান্যরা।
উপকারভোগী লিঠু শেখ, হুমায়ুন শেখ ও জাহিদ শেখসহ কয়েকজন জেলে জানান, এই বাছুর নিয়ে তারা লালন-পালন করে বড় করবেন। এই বাছুর বড় হলে এর থেকে বাছুর হবে। তখন গরুর দুধ ও বাছুর বিক্রি করতে পারবেন। তারা এই বাছুর পেয়ে অনেক খুশি হয়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০জন জেলেকে মোট ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। নুন্যতম প্রতিটি বাছুর ৬৫ কেজি ওজন রয়েছে।
প্রকল্প পরিচালক মো: খালেদুদুজ্জামান বলেন,মাছ ধরার নিশিদ্ধ সময় জেলেদের মাছ ধরা বন্ধ থাকে।,মাছ যখন ডিম দেয় তখন চেলেরো যাতে মাছ না ধরেএ জন্য এসব জেলেদের বকনা বাছুর দেয়া হয়েছে। এই বাছুর লালন-পালন করে তাদের একটা বিকল্প আয়ের ব্যবস্থা করা হয়েছে।


