সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পূজামন্ডপ পরিদর্শনে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার | চ্যানেল খুলনা

ফকিরহাটে পূজামন্ডপ পরিদর্শনে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার

বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। তিনি বুধবার (১ অক্টোবর ) বিকেলে উপজেলার মানসা কালি মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভু

মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মানসা কালি মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবুল কুমার আঁশ, মিলন কুমার সেন, শেখর রায়সহ অন্যান্যরা। মতবিনিময় সভা পরিচালনা করেন শিক্ষক অজয় চক্রবর্তী।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্নভাবে উদযাপনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মন্ডপে মন্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় পূূজা ভাল কাটবে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।