সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে নানা আয়োজনে প্রাক বড়দিন উৎসব পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে নানা আয়োজনে প্রাক বড়দিন উৎসব পালিত

বাগেরহাটের ফকিরহাটে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের আয়োজনে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে কেককাটা ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সাথে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার (তরুন)।

এসময় স্থানীয় ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, নারী ইউপি সদস্য (সংরক্ষিত) আল্লাদী বিশ্বাস, চিতলমারীর পাস্টর রনজিৎ সাইমোন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, সহকারী শিক্ষক ইন্দ্রজিৎ হালদার, মমতা মন্ডল, নয়নী মন্ডল, তমাল সরকার, সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন ৯০জন শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।