সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ | চ্যানেল খুলনা

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বদেশ খবরের উপদেষ্টা সম্পাদক, ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাগেরহাট-১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি সরদার আমান উল্লাহ (বাবলা)। প্রধান বক্তা ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক খাঁন শফিউল আলম (রাজু খাঁন), বিশেষ অতিথি ছিলেন সেলিম সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান (টুটুক), নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ আবু তালেব, যুগ্ম আহবায়ক কাইয়ুম শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী বাবর হক (মিঠু কাজী)।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সরদার জিয়াউর রহমান (জিয়াব) ও শেখ ইকবাল আহমেদ। সার্বিক তত্ত¡বাধানে ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম (সাইজে)। জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জিয়াউর রহমান সমাজ কল্যান পরিদের সভাপতি এনামুল হক শিকদার, ছাত্রনেতা শশীসহ অন্যান্যরা। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।