সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে টানা তিনদিনের প্রবল ভারী বর্ষন কৃষি বিভাগের ক্ষতিগ্রস্থ কৃষিক্ষেত পরিদর্শন | চ্যানেল খুলনা

ফকিরহাটে টানা তিনদিনের প্রবল ভারী বর্ষন কৃষি বিভাগের ক্ষতিগ্রস্থ কৃষিক্ষেত পরিদর্শন

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা জুড়ে টানা তিনদিনের প্রবল ও ভারী বর্ষনে কৃষি ফসলের ব্যাপক ক্ষতিক্ষতি সাধিত হয়েছে।বিশেষ বিপাকে পড়েছে উপজেলার পান বরজ চাষী সহ সকল সবজি উৎপাদনকারী কৃষকেরা। অতিবৃষ্টি জনিত এমন বৈরী আবহাওয়ায় জলমগ্নতায় ক্ষতিগ্রস্থ কৃষিক্ষেত পরিদর্শন করেছে ফকিরহাট উপজেলা কৃষি বিভাগ।

শনিরবি ও সোমবার অঝর বৃষ্টি ঝরা তিনটি দিনে কৃষি ফসলের মাঠের বাস্তবতা পরিদর্শনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হােসেন ফকিরহাট সদর ইউনিয়ন, পিলজংগ, বাহিরদিয়া ও নলধা-মৌভােগ ইউনিয়ন সহ গোটা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ কৃষি এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে মতবিনিময় করেন। রােপনকৃত ধান, পানর বরজ, ঘেরের বেড়ীবাঁধের উপর রােপনকৃত সবজি ক্ষেত পরিদর্শন পূর্বক ক্ষতির পরিমান জরিপ করেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন এর সংগে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাশ, রত্না রায়, দেবদাস বালা ও মো: রিকাবুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এমন দুর্দিনে তারা যেমন কৃষকের পাশে আছে তেমনি কৃষি উৎপাদনে ফের ঘুরে দাঁড়াতে কৃষকের পাশে থাকবে। সরকারি সহযোগিতার সুখবর মিললে তা অবশ্যই কৃষকের হাতে তড়িৎ পৌঁছে যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।